blogger widgets
শুভ্র ভাই এর লেখালেখির জগতে স্বাগতম! Welcome!
আমাদের ব্লগে সমকামী সংগঠন -এর লেখা সকল পোস্ট।
সমকামী সংগঠন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আল ফাতিহা

প্রতিটি সমকামী মানুষ বিচ্ছিন্ন দ্বীপের মত বাস করে। জনারণ্যের মাঝেও তারা একলা পথিক। সমস্যা, কষ্টগুলো তারা নিজের মাঝেই পুষে রাখে পোষা পাখির মত। তবে কিছু কিছু সমকামী মানুষ আছেন। যারা ব্যতিক্রম। যারা অন্য সমকামীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। গড়ে তুলেছেন বিভিন্ন প্রতিষ্ঠান। অধিকাংশ সমকামী সংগঠন খ্রিস্টানদের হাত ধরে প্রতিষ্ঠিত হওয়ায় গোঁড়া মুসলিম স্কলাররা এগুলোকে বিজাতীয় তকমা লাগিয়ে দিয়েছেন। আচ্ছা এমন কি কোন মুসলিম সমকামী প্রতিষ্ঠান নেই? আছে। আল ফাতিহা এমনই একটি প্রতিষ্ঠান। মুসলিম সমকামী ব্যক্তিদের সমর্থন দিতে প্রতিষ্ঠা করা হয় আল ফাতিহা। আল ফাতিহা শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। আল ফাতিহা পবিত্র আল কোরআনের প্রথম সুরা। আল ফাতিহা মানে শুরু।